প্রায় তিন কেজি স্বর্ণসহ শেখ সাদী নামের এক বিমান যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে কাস্টমস।বুধবার (৪ঠা মার্চ) রাতে ওই যাত্রী মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের চোরাচালান প্রতিরোধ টিমের সদস্যরা খবর পান মালয়েশিয়া থেকে ঢাকাগামী এক যাত্রী কয়েক কেজি স্বর্ণ নিয়ে আসছেন। ফলে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ।
বুধবার(৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা এমএইচ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে গ্রেপ্তার করে তল্লাশি করা হয়। পরে তার কাছে প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে