নড়িয়ায় অটোরিকসার ধাক্কায় নিহত ১

শরীয়তপুর নড়িয়া উপজেলায় অটোরিকসার ধাক্কায় আব্দুল করিম বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতর স্ত্রী নুরজাহান বেগম জানান, বাড়ি থেকে নড়িয়া চাকধ যাওয়ার পথে সোনার বাজার এলাকায় পৌঁছলে মৃত আনু বেপারীর ছেলে আব্দুল করিমকে পিছন থেকে একটি অটোরিকসা ধাক্কা দেয়। তখন তিনি গুরুতর আহত হয়ে সড়কে পরে যায়। স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর অটোরিকসাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর