কুষ্টিয়ায় শিক্ষক হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার কুমারখালী থানার আলোচিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যা মামলার অভিযোগে একজনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১০ টার সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী, কুষ্টিয়ার কুমারখালী থানার কোমরকান্দি গ্রামের মৃত মুন্সী রেজাউল করিম ছেলে মুন্সী মোহাম্মদ সোহাগ এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, একই থানার দয়রামপুর এলাকার গ্রামের মৃত মজিবর ছেলে রাজু আহম্মেদ, কোমরকান্দি এলাকার ইয়াকুব এর ছেলে রুবেল ও দূর্গাপুর এলাকার হাতেম শেখের ছেলে আজাদ।
আদালত সুত্রে জানাযায়,২০১৫ সালের জানুয়ারী ২৪ তারিখে দয়রামপুর এম এম আর ব্রিকস ইটভাটা দেখাশোনা করত ভিকটিম স্কুলে প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলাম। ইট ভাটার দায়িত্ব থেকে বিরত থাকতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসামীগণ।
এরই পরিপ্রেক্ষিতে ভিকটিম তার ব্যবহৃত মটর সাইকেল বাড়িতে উঠানোর সময় উপরোক্ত আসামীগণ এসে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় একটি গলি ও ডান পাঁজরে একটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মুন্সী রবিউল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পরে তার মা হাওয়া খাতুন বাদী হয়ে কুমারখালী থানা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই এস এম আরিফুর রহমান ৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
দীর্ঘ শুনানী শেষে আজ বেলা ১০টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন এবং উপস্থিত আসামীদেরকে জেলাকারাগারে প্রেরণ করেন।
বার্তাবাজার/এমকে