দিনাজপুরে লেটব্রাইট প্রতিরোধক নতুন জাতের উদ্ভাবিত আলুর পরীক্ষামূলক চাষ

দিনাজপুরে কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল ও আবহাওয়া পরিবর্তনশীল যেকোন সময়ের উপযোগি লেটব্রাইট প্রতিরোধক (ছত্রাক জাতীয় রোগ) নতুন জাতের উদ্ভাবিত আলুর পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। লাল এবং সাদা রং এর ৫ ধরণের বারী আলু চাষ হচ্ছে বলে গবেষকরা জানান।

বাংলাদেশে কৃষি গবেষণা ফাউন্ডেশন ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের অর্থায়নে দিনাজপুর কৃষি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় প্রথমবারের মত জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে বারী আলু ৩৫, ৩৬. ৩৭, ৪০, ও ৪১ জাতের আলু চাষ করা হচ্ছে।

লেটব্রাইট প্রতিরোধক নতুন জাতের উদ্ভাবিত আলুর মাঠ পরিদর্শনে বৈজ্ঞানিকরা। ছবি: বার্তা বাজার

নতুন এই উদ্ভাবিত আলুর মাঠ পরিদর্শন করতে বৃহস্পতিবার কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ কান্তাবাগ গ্রামে আলু ক্ষেত পরিদর্শন করেন। এসময় কৃষি বৈজ্ঞানিকরা নতুন এই জাতের আলুর উৎপাদন সফলতা নিয়ে কৃষকদের সাথে আলোচনা ও বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন।

নতুন এই জাতের উদ্ভাবিত আলুর বিষয়ে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের সিএসও ড. মহি উদ্দিন বলেন, ‘আমরা চেষ্টা করছি লেটব্রাইট রোগ প্রতিরোধক কয়েকটি আলুর নতুন জাত উদ্ভাবন করতে। ইতোমধ্যে আমরা সদর উপজেলা বেশ কয়েকটি এলাকায় এই জাতের আলু লাগিয়েছি। ফলনও ভালো হয়েছে। এই জাতের আলু যেকোন আবহাওয়ায় উৎপাদন সম্ভব কিনা বা কি কি সমস্যা আছে সেগুলো আমরা দেখছি। আশা করছি, এই জাতের আলু মাঠ পর্যায়ে প্রচলন হলে আলু চাষীরা অনেক লাভবান হবেন।’

আলুর মাঠ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, আ লিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ড. আশিষ কুমার সাহা এবং পিএসও ড. আল আমিন হোসেন তালুকদারসহ প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর