‘তাপস পালের মৃত্যু স্বাভাবিক নয়, ওকে হত্যা করা হয়েছে’

গত ১৮ ফেব্রুয়ারি ওপার বাংলার তারকা অভিনেতা ও সাবেক তৃণমূল সাংসদ তাপস পাল পরলোকগমন করেন। বার্ধক্যজনিত কারনে উনার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তাপসের স্ত্রী নন্দিনী তাকে মুম্বাইয়ের একটা বেসরকারি হাসপাতালে গত ১লা ফেব্রুয়ারি ভর্তি করিয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন রক্তচাপ ও স্নায়ু সমস্যার কারণেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এবার তাপস পালের মৃত্যু নিয়ে বোমা ফাটালেন তার স্ত্রী নন্দিনী পাল। নন্দিনী অভিযোগ করছেন তাপসকে মেরে ফেলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তাই স্বমীর হত্যার বিচার দাবীতে বর্তমানে তিনি মুম্বাইয়ে আছেন।

নন্দীনি বলেন, তার স্বামীর সমস্যা সম্পর্কে সব কথা বিস্তারিত ভাবে শুনেনি হাসপাতালের ডাক্তাররা। অসুস্থ থাকাবস্থাতেই খোলে নেয়া হয় মুখের ভেন্টিলেশন। তখন থেকেই মূলত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাপস পাল আগে কি অসুখে ভোগছিল তা জানতে না চেয়েই ডাক্তাররা জানতে চান তাকে হাসপাতালে আনার কারণ। চিকিৎসাবাবদ টাকা জমা রাখার জন্য তাগাদা দেয় তারা, টাকা না জমা রাখলে চিকিৎসা না করার হুমকিও দেয়।

এইসব অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাপস পালের স্ত্রী নন্দীনি পাল। তার স্বামীর খুনীদের এক চুলও ছাড় দিবেন না বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর