যশোর বেনাপোলে গাঁজাসহ মহিলা মাদক বহনকারী আটক

যশোরের বেনাপোল দূর্গাপুর গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ মোছাঃ জেসমিন সুলতানা খুশি(২৭) নামে এক মহিলা মাদক বহনকারিনীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

বৃহস্পতিবার(০৫ই মার্চ) দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক বহনকারিনী শার্শা থানাধীন বালুন্ডা পূর্ব পাড়া গ্রামের হায়দার আলীর কন্যা। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান জানান, বৃহস্পতিবার (o৫ই মার্চ) দুপুর ১২টার দিকে(এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, (এএসআই) শাহীন ফরহাদ, (এএসআই) আলমগীর হোসেন ও কনস্টেবল রবিউল, আমিনুল ও ফাতেমা ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড় থেকে ১ কেজি গাঁজাসহ একজন মাদক বহনকারিনী মহিলাকে আটক করেন৷

আটককৃত মহিলা আসামীকে মাদকসহ আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর