পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ

“মুজিব বর্ষে শপথ করি নারী নির্যাতন রোধ করি” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এ সময় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুকসানা মমতাজ,জেলা মহিলা লীগের সভাপতি রেজিয়া ইসলাম ,পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও বেসরকারী এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক ওবং নারী নেত্রী আকতারুন নাহার সাকী, জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড়ের চেয়ারম্যান মনিরা পারভীন,
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমুহের সমন্বয়কারী সংগঠন (এডাব) এর সভাপতি ও বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং সাবেক কমান্ডার আলাউদ্দিন প্রধান, আরডিআরএস এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা সুবর্ণা চৌধুরী বিভিন্ন মহিলা সংস্থার প্রতিনিধিরা।

এ সময় নারী সমাবেশে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন নারী সংস্থার প্রতিনিধি ও সাধারণ নারীরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর