কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে জেলা আওয়ামী লীগের নেতাসহ ৩ জনের নামে মামলা হয়েছে।
গতকাল বুধবার (৪ঠা মার্চ) রাতে, কুমারখালী থানায় সাংসদ সেলিম আলতাফ জর্জের সমর্থক জহিরুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন, জেলা আওয়ামা লীগের সাবেক সদস্য মোমিনুর রহমান মোমিজ, রবি রহমান ও শিমুল আহমেদ খান। ওই মামলায় বুধবার রাতেই শহরের বাসা থেকে মোমিনুর রহমান মোমিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদি জহিরুল ইসলাম বলেন, সাংসদ সেলিম আলতাফ জর্জকে নিয়ে মানহানিকর ও মিথ্যা এবং বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ও শেয়ার করার অপরাধে মামলা করেছি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, কুষ্টিয়ার কুমারখালী থানায় আইসিটি আইনের মামলায় মোমিজকে গ্রেপ্তার করা হয়েছে। সাংসদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইসিটি আইনে কুমারখালী থানায় মামলা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি