পাকুন্দিয়ায় সাদপন্থীদের ইজতেমা বন্ধ করে দিল প্রশাসন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর ব্রহ্মপুত্র নদের তীরে মাওলানা সাদপন্থীদের উদ্যোগে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমা বন্ধ করে দিয়েছে প্রশাসন। পূর্বানুমতি না নেয়ার অভিযোগে এই ইজতেমা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৪ মার্চ) দুপুর থেকে ইজতেমা মাঠের আশপাশে অবস্থান নেয় পুলিশ। বাদ যহুর খাবার শেষে মোনাজাত করে সকলকে মাঠ ত্যাগের অাহব্বান করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। দুপুর গড়িয়ে সন্ধা হলেও মাঠ ছাড়েননি তাবলীগ জামায়াতের লোক জন। এশা নামাজের পড় আবহাওয়া অনুকুলে না থাকা ও প্রশাসনের অনুমতি না থাকায় রাত সাড়ে দশটায় অাখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন তাবলীগের মুরুব্বিরা।

জানা গেছে, স্থানীয় উলামায়ে কেরাম ও তাবলীগের সাথীর ব্যানারে অপর একটি পক্ষ গত কয়েক দিন ধরে ইজতেমা বন্ধের জন্য সভা-সমাবেশ করেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরে আয়োজনটি বন্ধের জন্য লিখিত অভিযোগ দেন।
দিল্লীর নিজাম উদ্দিন বিশ্ব মারকাসের অনুসারী মাওলানা সাদ কান্দলভী বিশ্ব আমিরের কিশোরগঞ্জ জেলার অনুসারীরা মার্চের ৫-৬-৭ রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করেন। ইজতেমা মার্চের ৫ তারিখে শুরু হওয়ার কথা থাকলেও ৩ মার্চ থেকে ইজতেমা মাঠে তাবু টানিয়ে অবস্থান নেয়া তাবলীগ জামাতের সদস্যরা।
তাবলীগ জামাতের কয়েকজন সদস্য বলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু গত ১৪ ই ফেব্রুআরি শুক্রবার বাদ জুম্মা তাদের এ কার্যক্রমের উদ্বোধন করেন। ৫ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও মুজিব বর্ষের কারণে মুরুব্বীদের পরামর্শে একদিন আগে থেকেই মির্জাপুরে ইজতেমা শুরু করেন।
আবহাওয়া অনুকুলে না থাকা ও প্রশাসনের অনুমতি না থাকায় বুধবার রাত সাড়ে দশটায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন তাবলীগের মুরুব্বিরা।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ মার্চ) থেকে এই ইজতেমায় দেশ এবং বিদেশের তাবলীগ জামাতের সদস্যরা আসতে শুরু করেন। বৃহস্পতিবার ফজরের নামাজের জামাতের আনুষ্ঠানিকতা শুরু হওয়া কথা ছিল এবং শনিবার বাদ যহুর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান বলেন, “আয়োজকগণ পূর্বানুমতি না নিয়ে ইজতেমা আয়োজন করেছিল। এজন্য প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধ করে দেয়া হয়েছে।”
বার্তাবাজার/এমকে