করোনা ভাইরাসে করণীয় পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ

মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে আগামী সোমবারের মধ্যে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

করোনা ভাইরাস প্রসঙ্গে হাইকোর্ট যে বিষয়গুলো জানতে চেয়েছেন তা হলো:

১. সরকারি-বেসরকারি হাসপাতালে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে
২. স্থল নৌ ও বিমানবন্দরে পরীক্ষায় কী ধরনের পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে
৩. এর পরীক্ষার জন্য কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি গঠনসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর