গবেষণার ফলে বাংলাদেশ এগিয়ে যাবে, আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণায় গুরুত্ব দিয়েছি বলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী গবেষকদের উদ্দেশে বলেন, আপনাদের গবেষণার ফলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আরও উন্নত হবে। যত বেশি গবেষণা হবে দেশ তত উন্নত হবে।

শেখ হাসিনা আরও বলেন, সর্বক্ষেত্রে গবেষণা হচ্ছে বলেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে আর কারো কাছে ধরণা দিতে হবে না। আর কারেও মুখাপেক্ষী হতে হবে না। আমরা এই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কে কী গবেষণা করছেন তার ফলাফল আমরা জানতে চাই। সংশ্লিষ্টদের কাজে লাগিয়ে আমরা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।।

প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণা করলেই হবে না। কার গবেষণা কী কাজে লাগছে সেটা দেখতে হবে। এজন্য একটা ডেটাবেজ হওয়া দরকার। এই গবেষণার ফলে কাকে কোন কাজে লাগানো যাবে এ বিষয়গুলো আমাদের নির্ধারণ করতে হবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর