সন্তানসহ স্ত্রী-প্রতিবেশী নিখোঁজ, পাগলপ্রায় হয়ে খুঁজছেন বাবা

খুলনার ডুমুরিয়ায় সন্তানসহ এক নারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিখোঁজ পিয়া বেগমের স্বামী আজহারুল ইসলাম ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। ১৬ দিন পরও তাদের কোনো সন্ধান না পেয়ে আজহারুলের পাগলপ্রায় অবস্থা।

অভিযোগে আজহারুল উল্লেখ করেন, ১৮ ফেব্রুয়ারি সকালে ৯টায় স্ত্রী পিয়া বেগম একমাত্র মেয়ে আস্থা খাতুনকে নিয়ে বাড়ির পাশে স্কুলের উদ্দেশ্যে যায়। তারা আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে তিনি গোপনে জানতে পেরেছেন ডুমুরিয়া বড় বাজার এলাকার শাহাজান শেখের ছেলে সাকিব তার স্ত্রী ও মেয়েকে অসৎ উদ্দেশ্যে কোথাও নিয়ে গেছে।

আজহারুল ইসলাম বলেন, আমাদের সন্দেহ হচ্ছে হয়তো সাকিব মিথ্যা কথা বলে তাদের কোথাও জোরপূর্বক আটকে রেখেছে। আমি আমার স্ত্রী ও সন্তানের জীবন নিয়ে সঙ্কায় আছি।

তিনি আরো বলেন, আমার স্ত্রী অত্যন্ত পর্দানশীল। তিনি কোনো ছেলের সঙ্গে অসৎ উদ্দেশ্যে কোথাও যেতে পারেন না। তাই আমি তাদের উদ্ধারের জন্য থানায় মামলা করতে চাচ্ছি। তবে পুলিশ আমার কাছে ৩ মার্চ পর্যন্ত সময় চেয়েছিল। তাই শুধু অভিযোগ দায়ের করতে পেরেছি।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমারা ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আজ মামলা নেয়ার সিদ্ধান্ত পেয়েছি। এখন মামলা নিতে পারবো।

এদিকে সাকিবের বাবা মো. শাহাজান আলী শেখ পাল্টা অভিযোগ তুলে আজহারুল ইসলাম ও তার স্ত্রী পিয়া বেগমকে অভিযুক্ত করে মামলা করেছেন।
ডেইলি বাংলাদেশ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর