অন্যায়কারী এবং অন্যায়ের সাথে কোন প্রকার আপোষ নেই: ওসি আনোয়ার

মাদককারবারী, ইভটিজার, সন্ত্রাসী, জঙ্গীবাদ, চাঁদাবাজ তথা অন্যায়কারী এবং অন্যায়ের সাথে কোন প্রকার আপোষ নেই বলে ঘোষনা দিয়েছেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।

বুধবার উপজেলার নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয় এবং নাগমুদ বাজার কে আই ফাজিল মাদ্রাসা পরিদর্শন শেষে কোমলমতি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় কালে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ওই ঘোষনা দিয়েছেন।

নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিকের সভাপতিত্বে ওই মত বিনিময় অনুষ্ঠানে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন-মেয়েরা সমাজে অবহেলার পাত্র নয়। বাল্যবিয়ে নামক ভাইরাস এবং চলার পথের কাঁটা দূর করে সঠিকভাবে লেখা-পড়ার সুযোগ করে দিতে পারলে মেয়েরা দেশের সম্পদে পরিনত হবে।

এসময় রামগঞ্জবাসীর জনপ্রিয় অফিসার ইনচার্জ কোমলমতি শিক্ষার্থীদের এনড্রয়েড মোবাইল ব্যবহারে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বিশ্বের চলমান আতংক করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন এবং দৈনন্দিন জীবনে পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় কালে নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এফ এম আব্দুস ছালাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহাদাৎ হোসেন বাচ্চু, মোঃ আব্দুল খালেকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অফিসার ইনচার্জ চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিকের সাথে নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ে নব-নির্মানাধীন ভবন পরিদর্শন শেষে নাগমুদ কে আই ফাজিল মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের খোজখবর নেওয়ার পাশাপাশি ভোলাকোট ইউনিয়নের অপরাধ নিরসনে করণীয় বিষয়ে পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান, মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গদের সাথে মতবিনিময় করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর