জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশনা আপিল বিভাগে স্থগিত

জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। জুয়া খেলা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল থাকবে। এর ফলে ক্লাবগুলোতে যখন তখন আইনশৃঙ্খলা বাহিনী আর অভিযান চালাতে পারবে না।

বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। মূলত উত্তরা ক্লাব, ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিত আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

রায়ে অর্থের বিনিময়ে, বাজি ধরে বা অন্য কোনোভাবে ভাগ্যের ওপর নির্ভর এসব খেলা আয়োজন বেআইনি ঘোষণা করা হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছিল ঢাকা ও গুলশান ক্লাব।

ঢাকা ক্লাবের আইনজীবী হিসেবে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। জুয়ার মামলায় আউনজীবী হওয়ায় এ সময় সর্বোচ্চ আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন, এ মামলায় সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন; যা দুঃখজনক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর