জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজের তৃতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেননি। শেষ ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট না হলে তাঁর জায়গায় একাদশে জায়গা করে নিতে পারেন সৌম্য।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

প্রসঙ্গত, তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৬ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর