করোনায় নতুন আতঙ্কে ইতালি, মৃত্যুর সংখ্যা ১০৭

ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। ২৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার থেকে ১০ দিনের জন্য সব ধরনের স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি বলেছেন, স্বাস্থ্যসেবা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

লুসিয়া আজ্জোলিনা তার টুইটারে বলেন, এই ‌‘বিচক্ষণ’ সিদ্ধান্তটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। বিশেষজ্ঞদের মতামত নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ বুধবার জানান, এখন পর্যন্ত দেশটির করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯৯টি। মারা গেছেন ১০৭ জন এবং ২৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে কিছু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চিঠি দিয়ে জানিয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ থাকবে। শুক্রবার থেকে অনলাইনের শিক্ষা কার্যক্রম চালানো হবে।

দেশটির তিন হাজারের বেশি আক্রান্তের মধ্যে উত্তরাঞ্চলেই প্রাদুর্ভাব বেশি। দেশটির ২০ অঞ্চলের মধ্যে ১৯টিতেই করোনা আক্রান্ত হয়েছে।

এদিকে চীনের বাইরে ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯২ জন। এছাড়া ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজ বাতিল করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর