নোয়াখালীর সুবর্ণরে এক গৃহবধূ জলন্ত আগুনের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূর নাম সেতারা বেগম (৩৫)। নিহত সেতারা বেগম ওই গ্রামের সাখায়েত উল্যার স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।
বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গৃহবধু সেতারা বেগম অনেক আগ থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও দুই বার আত্মহত্যা করা চেষ্টা করেছিলেন তিনি। বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশে খড়ের আগুনের মধ্যে লাফ দেয় সেতারা। পরে অগ্নিদগ্ধ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে সেতারাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন গৃহবধূর আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই গৃহবধূ মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস