আপনার দৈহিক গড়ন খুব মোটাও না আবার যে খুব স্লিম তাও না। তাই স্লিম হয়ে আকর্ষণীয় থাকার ইচ্ছাতো আপনার মনে আছেই৷ অনেক চেষ্টা করেও যখন তা হতে পারছেন না তখন আপনাকে অবাক করে দেয়ার মত কিছু টিপস নিয়ে আমরা আজ হাজির হয়েছি।
হ্যা। শুধুমাত্র পোষাক পড়েই আপনাকে অনেকটা স্লিম লাগবে। শুধু জানতে হবে কি ধরনের আর কিভাবে পড়বেন সেই পোষাক।
ছেলেদের জন্য টিপস:
১. শার্ট বা টি-শার্ট যেটাই পরুন না কেন, তা যেন গাঢ় রঙের হয় এবং অবশ্যই যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়। চেকের ক্ষেত্রে ছোট চেকের শার্ট পরুন।
২. জিন্সের ক্ষেত্রে গাঢ় রঙ ব্যবহার করুন৷
৩. স্ট্রেট বেল্ট পড়লে স্লিম দেখতে লাগে৷
৪. শার্ট একেবারে ফিট পড়বেন৷
৫. প্যান্টের ফিটিংয়ের বিষয়েখেয়াল রাখুন৷ ঢোলা প্যান্টে দেখতে আরও মোটা লাগে৷
৬. মোটা ছেলেরা স্ট্রেট কাটের জিন্স পড়বেন৷ ন্যারো কাটের পড়লে হিপ ও থাই আরও চওড়া দেখাবে৷
গোল গলার গেঞ্জি না পরে শার্ট কলার পরুন। গোল গলায় ওজন বেশি মনে তো হবেই, সঙ্গে ভুঁড়িটাও বেশ ফুটে উঠবে।
৭. ভুঁড়ি থাকলে শার্ট হালকা ভাবে ইন করুন৷ পেটের দিকে শার্ট এমন ভাবে ইন করুন যাতে বাড়তি পেট বোঝা না যায়৷
৮. হাফহাতা শার্ট পরতে চাইলে খুব বেশি ফিটিং শার্ট না পরাই ভালো। এ ক্ষেত্রে হাওয়াই শার্ট পরতে পারেন।

মেয়েদের জন্য টিপস:
১. আপনার গরন মোটা হলে ভি বা চৌক শেপের গলা পরুন ও গলায় লেস ব্যবহার করুন৷
২. আপনার কোমরের দিকটা মোটা হলে এর ওপরের অংশের জন্য গাঢ় উজ্জ্বল রং ব্যবহার করুন। আর নিচের অংশে ব্যবহার করুন হালকা কিন্তু উজ্জ্বল রং।
৩. মোটা মেয়েরা শাড়ি পড়লে স্টেট হাতার ব্লাউড পড়বেন৷ একরঙের ব্লাউড না পড়ে প্রিন্টেড বা চেক ব্লাউড পড়তে পারেন৷
৪. যাঁদের ব্রেস্টের দিক বেশি মোটা তারা উপরের অংশে গাঢ় রঙ বা প্রিন্টেড কাপড়ের জামা ব্যবহার করতে পারেন৷
৫. মোটা মেয়েরা ওপরের অংশে গাঢ় রঙের ওড়না বা স্কার্ফ ব্যবহার করতে পারেন৷ জামার দুপাসে লেস ব্যবহার করুন এতে আপনাকে রোগা দেখাবে৷
৬. লং স্কার্টের সঙ্গে ফিট টপ ব্যবহার করুন৷
৭. আপনার জামার হাতায় কাজ, ব্লক বা এমব্রয়ডারি থাকলে তা যেমন লম্বালম্বি থাকে তা দেখে নেবেন৷
৮. খুব ঢিলেঢালা পোশাক এড়িয়ে চলুন৷ আবার খুব চাপা সালোয়ার ও ব্যবহার করবেন না৷
৯. বেশি কারুকার্য করা শাড়ি পড়লে হালকা ব্লাউড ব্যবহার করুন৷ স্টেইট থ্রি কোয়াটার হাতার ব্লাজ পড়তে পারেন৷ এছাড়াও নেটের ফুলহাতা ব্লাউজও পড়তে পারেন৷
১০. হাত বেশি মোটা হলে বেশি ছোট হাতাওয়ালা জামা না পরাই ভালো। একটু বড় করে হাত বানান। থ্রি কোয়ার্টার হাতের জামা পরাই সবচেয়ে নিরাপদ।
১১. কামিজের পেছনের গলা খুব বেশি বড় করবেন না। তাই বলে একদম ছোট গলা পরবেন না, এতে আরো মোটা দেখাবে।
১২. পোষাকের ক্ষেত্রে সবচেয়ে গাঢ় রঙের শেড ব্যবহার করুন৷ কালো, নীল, সবুজ বা কালচে মেরুন ইত্যাদি রঙে শরীর স্লিম দেখায়৷
১৩. শার্টিন বা ভেলভেটের কাপড় পড়বেন না৷
১৪. ভারী ও জমকালে শাড়ির বদলে হালকা ফেব্রিকের শাড়ি পড়ুন৷ এছাড়াও শিফন, ক্রেপ বা জর্জেট পড়তে পারেন৷ কোন উৎসবে তরস সিল্ক বা সিল্ক বেনারসী ব্যবহার করতে পারেন৷
১৫. সারা শরীরের তুলনায় হাত বেশি মোটা হলে পোষাক বাছাই করা একটিু মুশকিল৷ এমনটা হলে ছোট হাতার পোষাক এড়িয়ে চলুন৷ কাফতান ধরনের পোষাক ব্যবহার করতে পারেন৷ থ্রি কোয়াটার হাতার পোষাক ও ব্যবহার করতে পারেন৷
বার্তাবাজার/এসজে