২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোন পরীক্ষা থাকছে না !

প্রাক-প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীকে আর নিয়মতান্ত্রিক কোনো পরীক্ষা দিতে হবে না। ২০২১ শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি চালু করা হবে। তবে প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা না থাকলেও প্রত্যেক শ্রেণিশিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তার অগ্রগতি যাচাই করবেন। প্রত্যেক শিক্ষার্থী তার পারফরম্যান্স অনুযায়ীই ওপরের ক্লাসে উন্নয়নের জন্য বিবেচিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২১ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোন পরীক্ষা থাকবেনা। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের পদ্ধতি অনুসারে শ্রেণিশিক্ষক প্রতি মাসে প্রত্যেক শিক্ষার্থীর শিখন অগ্রগতির মূল্যায়ন রেকর্ড করবেন এবং প্রতি চার মাস পরপর রিপোর্ট কার্ড প্রদান করবেন, যাতে অভিভাবকরা সন্তানের অগ্রগতি সম্পর্কে অবগত হতে পারেন। শিক্ষার্থীর শিখন অগ্রগতির জন্য গ্রেডিং পদ্ধতি ব্যবহার করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানান, ২০২১ সালে সরকারি প্রাথমিক স্কুলের পাশাপাশি মাধ্যমিক সংযুক্ত সরকারি, বেসরকারি এবং এমপিওভুক্ত স্কুলের ক্ষেত্রেও প্রথম থেকে তৃতীয় শ্রেুণী পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি আরো জানান, চলতি বছর দেশের ১০০টি স্কুলে ইতোমধ্যে এই কার্যক্রম পাইলটিং করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ওপর চাপ কমানোর বিষয়ে নির্দেশ দেন। তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছিলেন। মূলত এরপর কাজ শুরু করে মন্ত্রণালয়। অবশ্য নানা কারণে সেই উদ্যোগের কাজে কিছুটা দেরি হয়েছে।

উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিকভাবে মূল্যায়ন করতে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতেও; কিন্তু তা এত দিন বাস্তবায়ন করা হয়নি। প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পর তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখার জন্য কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর