সিলেটে দুবাই ফেরৎ এক প্রবাসীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার তিনি নগরীর পাঠানটুলা এলাকায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।
জানা যায়, ওই প্রবাসী ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি জ্বর, কাশি ও মাথা ব্যথা নিয়ে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দুবাই ফেরৎ হওয়ায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
কিন্তু ওই প্রবাসী ঢাকায় না গিয়ে নিজের বাসায় অবস্থান নেন। পরে রাতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।
সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, বিদেশফেরত হিসেবে ওই প্রবাসীকে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (আজ) মেডিকেল বোর্ড গঠন করে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
বার্তা বাজার / ডব্লিও.এস