ফেসবুকে মোদীকে কটুক্তি করে কারাগারে গেলেন ময়মনসিংহের যুবক

ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটুক্তি করার দায়ে ময়মনসিংহের এক যুবককে আটক করা হয়েছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা শহরের আটানিবাজার এলাকা থেকে বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে তথ্য ও প্রযুক্তি আইনে এমদাদুল হক মিলন নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আটানিবাজার মোড়ের ফার্মেসী মালিক মিলনের বাড়ি উপজেলার কাশিমপুর গ্রামে।

আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিবেন। এই ঘটনায় ঘটনায় এমদাদুল হক মিলন কয়েকদিন ধরেই তার ফেসবুকে নরেন্দ্র মোদীকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গ ও বাংলাদেশ সরকারবিরোধী পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও তিনি নানা ব্যঙ্গ করে আসছিলেন তিনি।

এমদাদুল হক মিলনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর