বৃহস্পতিবার রাজধানীর একাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবারাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার (৪ঠা মার্চ) তিতাসের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে দেয়া হয়।

তিতাস থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুগদা, ধলপুর, মানিকনগর, মান্ডা, গোলাপবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের পাইপলাইন রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করার জন্যই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিতাস কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর