গোরস্থানের কঙ্কাল গাছে ঝুলিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা!

ঢাকার ধামরাইয়ে গোরস্থান থেকে ৪টি লাশের কঙ্কাল চুরি্র ঘটনা ঘটেছে। অন্য একটি কঙ্কালকে গাছের সাথে ঝুলিয়ে গুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মত বীভৎস ঘটনা ঘটেছে।

উত্তোলন করা এই ৫টি কঙ্কালের মাঝে ২টির পরিচয় পাওয়া গেলেও বাকি ৩টির পরিচয় জানা যায় নি। একটি লাশ ৬ মাস পূর্বে মারা যাওয়া বৃদ্ধা কমলা বেগমের এবং আরেকটি ৭ মাস আগে স্ট্রোক করে মারা যাওয়া ট্রটোইল গ্রামের বাসিন্দা মো আইয়ুব আলীর। তবে পরিচয় নির্ণয় না করা বাকি লাশ গুলোর পরিচয় উদঘটনের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩রা মার্চ) দিবাগত রাতে ধামরাই উপজেলার বালিয়া পূর্বপাড়া গ্রামে ঘটা এ ঘটনা দেখতে আজ ভোর থেকে এলাকার হাজার হাজার উৎসুক জনতা কবস্থানের আশেপাশে ভীড় জমায়।

বালিয়া পুর্বপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাশেম বলেন। ভরের আলো ফোঁটার আগে কাজে যাওয়ার সময় তিনি দেখতে পান গাছে একটি লাশ ঝুলছে। কাছে গিয়ে দেখতে পানব এটি একটি কঙ্কাল। এবং কঙ্কালটিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে উনার ডাকাডাকিতে সবাই এসে জড়ো হয়।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ইন্সপেক্টর মো. রাসেল মোল্লা বলেন, কঙ্কাল চোরচক্রের সদস্যরা পাড় পাবে না। তাদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।

এমন অমানবিক কাজ যারা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়েছেন বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর