দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দেয়ার কাজ আগামী ১৭ই মার্চের পর থেকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। প্রতিষ্ঠিত কিছু পোর্টালের তদন্ত রিপোর্ট এখনও মন্ত্রনালয়ে পৌছেনি বলে কাজ শুরু করতে দেরি হচ্ছে বলেও তিনি জানান।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক শাহ আলমগীরকে উদেশ্য করে লেখা ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘নিবন্ধনের জন্য দরখাস্ত আহবান করায় প্রায় সাড়ে তিন হাজার আবেদন জমা পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে তদন্ত প্রতিবেদন পেতে দেরী হওয়ায় আমরা রেজিস্ট্রেশনের কাজ শুরু করতে পারিনি। বারবার তাগাদা করে একটি সংস্থা থেকে উল্লেখযোগ্য প্রতিবেদন পেলেও আরেকটি থেকে ১০০টিরও কম প্রতিবেদন পেয়েছি। একটি সংস্থার উপর নির্ভর করে কাজ শুরু করা উচিত হবে না ভেবেই আমরা এখনও অপেক্ষা করছি।’
সাংবাদিক শাহ আলমগীরের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, শাহ আলমগীরের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। তিনি নির্লোভ এবং প্রচারবিমুখ একজন মানুষ ছিলেন। তিনি সহকর্মীদের জন্য ছিলেন খুবই আন্তরিক। সমাজে তার মতো মানুষ আরও বেশিদীন বেঁচে থাকার দরকার ছিল।’
অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
বার্তাবাজার/এসজে