কুষ্টিয়ায় ২৫ নারী কর্মীসহ জামায়াতের ২৭ নেতাকর্মী আটক

কুষ্টিয়ায় জামায়াতের ২৫ নারী কর্মীসহ ২৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে ক্যানেলপাড়া এলাকার মাহাবুবুর রহমানের বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় আটকৃকতদের কাছ থেকে নগদ টাকা, ১৭টি মোবাইল, সিডি, চাঁদা আদায়ের রশিদ বই এবং বিভিন্ন ধরনের জিহাদী বই জব্দ করা হয়। পুলিশের দাবী আটককৃতরা সবাই জামায়াতে ইসলামের কর্মী।

জানা যায়, গোপন বৈঠক চলাকালে কুষ্টিয়ার চৌড়হাঁস এলাকার ক্যানাল পাড়া থেকে জামায়াতের রোকন মাহাবুবুর রহমান ও তার স্ত্রী জামায়াতের মহিলা রোকন নাসিমা খাতুন এবং ২৫ নারী জামায়াত কর্মীসহ মোট ২৭ জনকে আটক করে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি চৌড়হাঁস এলাকার ক্যানাল পাড়ায় ২০১৫ সালের নাশকতা মামলার আসামী জামায়াত ইসলামের রোকন মাহাবুবুর রহমানের বাড়ীতে নাশকতার উদ্দেশ্যে জামাতের কিছু মহিলা কর্মী গোপনে বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ীর মালিক মাবুবুর রহমান ও তার স্ত্রী নাসিমা খাতুনসহ আরো জামায়াতের ২৫জন মহিলা কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, ১৭টি মোবাইল, সিডি, চাঁদা আদায়ের রশিদ বই এবং বিভিন্ন ধরনের জিহাদী বই জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ওই পুলিশ কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর