কক্সবাজার শহরে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শরের কলাতলী ডলফিন চত্ত্বর এলাকায় ডায়নামিক কক্স কিংডম মার্কেটের সামনে থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়ার হোছন আহমদ এর ছেলে ছৈয়দ আহমদ (৪৮) ও কুতুপালং রোহিঙ্গা শিবিরের লাম্বাশিয়া ০১ নং ক্যাম্প, বি- ব্লকের বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে ফরিদ উল্লাহ (৩৯)।
সোমেন মন্ডল জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক চান মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করে বুধবার সকালে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস