ঠাকুরগাঁও সদর উপজেলায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্কুলছাত্রীর নাম শ্রাবনী রানী রায়(১৫)। নিহত শ্রাবনী উপজেলার আকচা পল্টন গ্রামের ভবেশ রায়ের মেয়ে।
বুধবার (৪ঠা মার্চ) সন্ধ্যায় স্থানীয় সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ওই ছাত্রীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, নিহত মেয়েটির বাবা পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রী ও মা কৃষাণী। প্রতিদিনের মত বুধবার সকালেও তারা কাজে বের হয়ে যায়। এবং রোজকার মত আজ সন্ধায়ও ফেরার কথা ছিল। বাড়ির একমাত্র সন্তান হিসাবে শ্রাবণী শুধু ঘরে ছিল। শ্রাবণীর বৃদ্ধ দাদা পাশের একটি কক্ষে ছিলেন।
ওসি আরও জানায়, সন্ধ্যার সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শ্রাবণীর গলা কেটে দৌড়ে পালিয়ে যায়। তখন তার বৃদ্ধ দাদা তাদের দেখলেও চিনতে পারেন নি। তার ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে শ্রাবনীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শ্রাবনীর দাদা নিরমোহন জানায়, কিভাবে কি ঘটলো তিনি বলতে পারছেন না। তবে একজনকে পালিয়ে যেতে দেখেছেন।
ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ঠাকুরগাঁও সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
বার্তাবাজার/এসজে