পঞ্চগড়ে তাবলীগ জামাতের মাওলানা সাদ পন্থীদের তিন দিন ব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে।
বুধবার জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মনিরামজোত মাঠে আসরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়।
রংপুর মাকার্জের আহলে সুরা মো. সাজ্জাদুর রহমান আমবয়ান করেন। দিল্লীর নিজামউদ্দিন বিশ্ব মার্কাজের (মাওলানা সাদ পন্থী) অনুসারী তাবলীগ জামাত এই জেলা ইজতেমার আয়োজন করে।
এ সময় দিল্লীর নিজামউদ্দিন বিশ্ব মার্কাজের আহলে সূরা মাওলানা সাদি আহমেদ ও মাওলানা হাসান মাসউদ, কাকরাইল মার্কাজ ও পঞ্চগড় জেলা মার্কাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা সাদ পন্থী তাবলীগ জামাতের পঞ্চগড় জেলার আহলে সুরা মুক্তার আলী বলেন, পঞ্চগড় ৪, থেকে ৬ মার্চ পঞ্চগড় জেলা ইজতেমা চলবে। প্রায় অর্ধ লক্ষ তাবলীগ জামাতের অনুসারীসহ হাজার হাজার মুসল্লী এই ইজতেমায় অংশ নেবেন। আগামী শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমা শেষ হবে বলে তিনি জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস