গোপালগঞ্জের রামদিয়া সরকারি এস.কে. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১০ টায় কলেজের শহর ক্যাম্পাসের সামনের রাস্তায় রকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, যারা রাতের আঁধারে সরকারি এস.কে. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাংলাদেশ শিক্ষক পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, একই কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রেজাউল করিম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হালিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, দেবাশীষ দাস, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম বাবু, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক শাহাজাহান শেখ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খলিলুর রহমান, ওবায়দুর রহমান,ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক উত্তম কুমার দত্ত প্রমূখ।
উল্লেখ্য, গত রবিবার (১মার্চ) রাতে স্থানীয় একটি ছাত্র সংগঠন ওই অধ্যক্ষের কাছে চাঁদা দাবী করে । তিনি অস্বীকৃতি জানালে তাঁর উপর ওই বর্বরোচিত হামলা চালানো হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস