ভুট্রাক্ষেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার নবীননগর এলাকার একটি মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় মেলেনি।

পুুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার নবীননগর গ্রামের মাঠে কাজ করতে গেলে কৃষকরা ভুট্টাক্ষেতের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলিত লাশটি উদ্ধার করে। পরে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মৃতের সময় তার পরনে বোরকা ছিলো। ময়নাতদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।’[

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর