চুক্তি ভাঙলো যুক্তরাষ্ট্র, তালেবান যোদ্ধাদের উপর ফের হামলা

২০ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অনেক নাটকীয়তা শেষে আফগানিস্তানের তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করেছে আমেরিকা। চুক্তিমত মার্কিন সেনাদের উপর আক্রমন বন্ধ রেখেছিল। তবে চুক্তির পরই তালেবান আফগান সেনাদের উপর প্রথম আক্রমনটা করলো যুক্তরাষ্ট্রই। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত চলমান
সংঘর্ষে নিহত হয়েছে দু’পক্ষের ২০ জন।

ঐতিহাসিক এই শান্তিচুক্তি স্বাক্ষরের মাত্র ৪ দিনের মাথায় তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মার্কিন এই কর্নেল জানান, এই শান্তিচুকি প্রথম ভঙ্গ করেছে তালেবানরাই। তাদের করা বুধবারের হামলাটি ‘আত্মরক্ষামূলক’ ছিল বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে বিমান হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাছাড়া তালেবানদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : বিবিসি ও সিএনএন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর