চট্টগ্রামে লোহাগাড়ার বড়হাতিয়ার মুহাম্মদ হারুন (৩৮) নামের এক যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে ওমানে বিপনন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৪ মার্চ) সকালে ওমানের স্কিনি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার বড়হাতিয়ার মোহছেন চৌধুরী পাড়ার নুরুল ইসলামের ছেলে। সে তিন সন্তানের জনক।
নিহতের চাচাতো ভাই মো: এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন সকালে হারুন বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন; যাত্রাপথে সড়ক দূর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস