বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হচ্ছে, করোনাভাইরাসের ঝুঁকিতে বাংলাদেশ নেই। তবে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র দুতাবাসের ওয়েব সাইটে প্রকাশিত মঙ্গলবার (৩ মার্চ) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ মোট ২৫ দেশ নোভেল করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই তাদের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
বাংলাদেশ ছাড়া বাকি ২৪টি দেশ হলো- তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, ফিলিপাইন, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, বার্মা (মিয়ানমার), মঙ্গোলিয়া, আফগানিস্তান,ভিয়েতনাম, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা,লাওস, নেপাল, তাজিকিস্তান, পাকিস্তান, ও থাইল্যান্ড।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, বিশ্বের যেকোনো জায়গার ভাইরাস রোগ সমগ্র পৃথিবীর জন্যই হুমক। তাই অন্যান্য দাতা সংগঠনগুলোকেও আসন্ন সংকট মোকাবেলার লড়াইয়ে সহায়তা করার আহ্বান জানান যুক্তরাষ্ট্র।
বার্তাবাজার/এসজে