ভেঙে যাচ্ছে শাবনূরের সংসার

আট বছরের সংসার জীবনের ইতি টানছেন ঢালিউড সুপারস্টার শাবনূর। ইতোমধ্যে তিনি আইনজীবীর মাধ্যমে তালাক চেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী অনিকের কাছে নোটিশও পাঠিয়ে দিয়েছেন। শাবনূরের অভিযোগ, অনিক অস্ট্রেলিয়ায় একজন নারেইর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আলাদা বসবাস করছেন। অনেক চেষ্টা করেও স্বামীকে না ফেরাতে পেরে শেষ পর্যন্ত তালাক দিতে বাধ্য হয়েছেন তিনি।

২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করার পরের বছর ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক ছেলের জন্ম হয় শাবনূর-অনিক দম্পতির। আর এরপরই তাদের সংসারে ভাঙনের সুর বেঁজে উঠে।

শাবনূর বলেন, আমাদের ছেলে আইজান জন্মানোর পর থেকেই আমাদের পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। প্রায় ছয়টা বছর নীরবে তার অত্যাচার সহ্য করেছি। চেয়েছি বাঙালি মেয়ে হিসাবে নিজের সংসারটা আগলে রাখবো। কিন্তু তা আর পারিনি।

তালাকের ব্যাপারে শাবনূর বলেন, আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি অনিককে। আসলে আমার কিছু করার নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে।

গত ২৬ জানুয়ারি নিজের স্বাক্ষরযুক্ত ডিভোর্স লেটার অ্যাডভোকেট কাওসার আহমেদের মাধ্যমে স্বামী অনিককে নিজের স্বাক্ষরযুক্ত ডিভোর্স লেটার পাঠান তিনি।

এ বিষয়ে শাবনূরের আইনজীবি অ্যাডভোকেট কাওসার আহমেদ বলেন, শাবনূরের স্বামী অনিক অতিরিক্ত মাদকাসক্ত। প্রতিরাতে মাতাল হয়ে বাসায় ফেরেন। প্রতিবাদ করলে শাবনূরকে সবসময় মারপিট করেন তিনি।একই কারনে স্ত্রী সন্তানের দায়িত্ব পালনেও অনিক অক্ষম বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর