ফখরুলসহ বিএনপির তিন নেতা পেল স্থায়ী জামিন

পুলিশের উপর হামলা ও হাইকোর্টের সামনে গাড়িভাঙচুরের ঘটনায় করা মামলায় স্থাইয়ী জামিন পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। মহানগর দায়রা জজ আদালত বুধবার (০৪ মার্চ) বিএনপির এই তিন নেতাকে স্থায়ী জামিন দেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের ওবস্থান থেকে সরাতে গেলে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই মতিউর রহমান বিএনপি নেতাকর্মীদের আসামী করে একটি মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর