লক্ষীপুরের রামগঞ্জে মাটি বহনকারী ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ১৫ টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি যানবাহনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সোমবার থেকে বুধবার পর্যন্ত এসব যানবাহনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির মামুন।
জানা যায়, সোমবার বিকেল ৫টায় রামগঞ্জ পুলিশ বক্স চত্বর ও বালুয়া চৌমুহনি সড়কে অবৈধ ট্রলি ও জননী পরিবহনকে ২৮৫০০টাকা জরিমানা ও অবৈধ ট্রলি ও জননী বাসের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেন। এছাড়াও বুধবার দুপুরেও ট্রলি ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালত বেশ কিছু প্রতিষ্ঠানসহ ট্রলি চালকদের ৪৮হাজার টাকা জরিমানা করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, আমরা চেষ্টা করছি ট্রলি চলাচল বন্ধ করতে। সামান্য কয়েকজন মানুষের জন্য সরকারী বরাদ্ধে নির্মিত হওয়া সড়কগুলোর ক্ষতি হবে তা কোনভাবেই মেনে নেয়া যাবে না। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবৈধ ট্রলিসহ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করবো। এসময় তিনি ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস