জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই
জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে “কুষ্টিয়ার কুমারখালীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা” শীর্ষক প্রচার,প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ মার্চ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রসাশক মোঃ আসলাম হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল মনসুর মজনু,নন্দনালপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস