হাইকোর্টের নির্দেশে ৩ দিনের মাঝেই পাসপোর্ট পাচ্ছেন ভিপি নূর

ডাকসু ভিপি নুরুল হক নুরকে আগামী তিন কার্যদিবসের মাঝে পাসপোর্ট বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কে্ন নুরকে পাসপোর্ট দেয়া হবে না তা জানতে চেয়ে করা রুলে্র শুনানি শেষে আজ বুধবার (৪ঠা মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের যৌথ সমন্বয়ে গঠিত
বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আমি পাসপোর্টের আবেদন করেছিলাম গতবছরের এপ্রিলে। কিন্তু এক বছর পার হয়ে গেলেও প্রতিদিন পাসপোর্ট অফিসের বারান্দায় ঘুরেও আমি পাসপোর্ট পাইনি।

ভিপি নূর শঙ্কা প্রকাশ করে বলেন, জানিনা আদালতের এই রায় কতটা কার্যকর হয়। অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীনরা এখন আইন মানছে না।

এই রিটে নুরের পক্ষের আইনজীবি ছিলেন মহসিন রশীদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর