ইবিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সালেহ, সম্পাদক আবু হেনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহকে সভাপতি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এবিষয়ে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন মনোনয়ন পত্র নিয়েছিল এবং জমাও দিয়েছিল দুজন। কোনো পদে একাধিক প্রার্থী ছিল না, তাই নির্বাচনী তফসিল অনুসারে তাদেরকে আমরা নির্বাচিত বলে ঘোষণা করেছি।
বার্তা বাজার / ডব্লিও.এস