পিরোজপুর জেলা জজ আব্দুল মান্নানকে বদলীর আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (৪ মার্চ) এ বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ামলে নিয়ে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
উল্লেখ্য, দুদকের করা মামলায় মামলায় গত মঙ্গলবার (৩রা মার্চ) পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়ার পরপরই জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে ‘দুর্নীতির অভিযোগে’ তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছিল।
বার্তাবাজার/এসজে