মরহুম আব্দুল আজিজ স্যারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

মানিকগঞ্জের সিংগাইরে গত ৩রা এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ খান স্যারসহ প্রয়াত সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীর আত্বার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা করেছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ।

শুক্রবার বাদ আছর জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আদর্শ বাস্তবায়ন সংগঠন-আবাস । নয়ানি পীরবাড়ি মাদ্রাসার ইমাম ও খতিব হযরত মুফতি হাবিবুল্লাহ এর কোরআন থেকে তেলওয়াতের মধ্যদিয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয় । সভায় শোক বার্তা পড়ে শুনান অনুষ্ঠান পরিচলনা কমিটির আহ্বায়ক ফয়েজুল আলম বাদশা । মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্যারের পরিবারের পক্ষ থেকে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বড় জামাতা আব্দুল মান্নান ও জামাতা আব্দুল মতিন ।

মিলাদ মাহফিলে বক্তব্য ও শোক প্রকাশ করেন, সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শাহাদাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল আলম মোহাম্মদ আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাঁধেশ্যাম সাহাসহ আরো অনেকে ।

সভায় বক্তারা মরহুম শিক্ষকের জীবনী আলোচনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । মিলাদ ও দোয়া পরিচলনা করেন নয়ানি পীর বাড়ি দরবার শরীফের খতিব মাওলানা দেলোয়ার হোসেন মণিপুরী ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাভার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ মহিদুর রহমান, আব্দুস সালাম পাল, অনুষ্ঠান পরিচলনা কমিটির সদস্য সচিব স.ক. নিক্কন, সদস্য ইঞ্জিঃ দেলোয়ার হোসেন টিপু, মাসুদ হোসেন, আবু তাহেরসহ প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ । মিলাদ ও দোয়া শেষে হালকা তোবারকের ব্যবস্থা করা হয় ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর