লক্ষ্মীপুরে শিবিরের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে নাশকতায় জড়িত সন্দেহ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আফসার, মুরাদ হোসেন ও মো. রায়হান।
সদর থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমানময়িা জানায়, নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতা-কর্মীরা লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনীর একটি বাসায় জড়ো হয়। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের সদস্য ফরম ও বেশ কয়েকটি বই উদ্ধার করা হয়। তারা শিবিরের সাংস্কৃতিক সংগঠন অনুপম শিল্পী গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বে রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বার্তা বাজার / ডব্লিও.এস