লোহাগাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থান হতে ১ হাজর পিচ ইয়াবাসহ এক যুবক কে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুহাম্মদ ফিরোজ হোসেন (২৮)। সে বাগেরহাট জেলার কচুয়া থানার প্রতাপপুর শেখ বাড়ীর মুহাম্মদ আমজান হোসেনের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টায় চট্টগ্রাম অভিমুখী ম্যাজিক গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর