নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, দুই জেলে আটক

লক্ষ্মীপুর সদরের মেঘনায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে আটক করেছে কোষ্টগার্ড ও মৎসবিভাগ। বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে সাড়ে তিন মণ ইলিশ, ৫০ হাজার টাকা মূল্যের বেহুন্দি জাল ও দুটি মাছ ধরার নৌকা।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবুল কাশেম।

প্রসঙ্গত, গত পহেলা মার্চ থেকে ৩০এপ্রিল পর্যন্ত টানা দু মাস সকল ধরণের মাছ শিকার , বাজারজাত বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার।

এসময় নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৪০ কেজি হারে চাউল দেয়ার কথা রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর