লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে চিকিসকদের বৈজ্ঞানিক সভা
লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সম্পর্কিত বৈজ্ঞানিক প্রতিরোধ এবং করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে জেলার সকল চিকিৎসকদের উপস্থিতিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জ চন্দ্র পাল। জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচাক ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ জাকির হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস জামান প্রমূখ।
করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পাশপাশি নিজে সচেতন ও অন্যকে সচেতন করা এবং সঠিক নিয়মে মার্স্ক ব্যবহারসহ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটিডের সহযোগীতায় করোনা ভাইরাস প্রতিরোধে সেমিনারে একাধিক কনসালটেন্টসহ ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জোনাল ও স্থানীয় কর্মকর্তার উপস্থিত ছিলেন্
বার্তাবাজার/কেএ