করোনা ভাইরাসে ইতালিতে এক বাংলাদেশি আক্রান্ত: আইইডিসিআর

ইতালিতে বাংলাদেশি এক নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাসায় রেখেই তার চিকিৎসা করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

বুধবার (৪ মার্চ) ইনস্টিটিউটের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আইইডিসিআরের পরিচালক ফ্লোরা বলেন, নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে কেউ আসতে চাইলে তাদের আগেই নিয়ম মাফিক ভিসার আবেদন করতে হবে।

তিনি বলেন, আমাদের দূতাবাস থেকে তাদের ভিসা নিয়ে আসতে হবে। ভিসা নেয়ার সময় তাদের যে করোনাভাইরাস নেই বা কোয়ারেন্টিন পার করেছেন-এমন সার্টিফিকেট দাখিল করতে হবে।

এর আগে সিঙ্গাপুরে ৫ প্রবাসী বাংলাদেশি এবং সংযুক্ত আরব আমিরাতে ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা নেয়া ২জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর