পঞ্চগড়ে হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন কর্মসূচীর ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ে হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন কর্মসূচীর ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ৪ মার্চ) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন কর্মসূচীর ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ফজলুর রহমান,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ সহ অন্যান্যরা।

এ সময় কার্যক্রমে জেলার স্থানীয় আলেম ওলামা,ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক এর শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর