মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। আর তাকে বাদ দিয়ে মুজিববর্ষের কথা ভাবা যায় না। একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেলা সভাপতি ও সম্পাদকদের হাতে দলের ঘোষণাপত্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ভারত আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় বন্ধু। কারণ তারা আমাদের স্বাধীনতার মিত্রপক্ষ। তাদের বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণতা পাবে না। আর যারা নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করেন তারা প্রকৃতপক্ষে মুজিববর্ষেরই বিরোধিতা করে।
সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিক্রি করে ভারতের সাথে সম্পর্ক রাখে না বরং যারা মুজিববর্ষের বিরোধিতা করছে তারাই (বিএনপি) ক্ষমতায় থাকাকালে তিস্তা চুক্তির কথা ভুলে গিয়েছিল।
বার্তাবাজার/এমকে