রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক ৬

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটককরেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (০৪ মার্চ) ভোরে তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় একটি নকল ও ১টিবিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ, ৮টি মোবাইল ফোন এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করে র‌্যাব।

আটকরা হলেন— নোয়াখালীর মোস্তফা কামাল লিটন (৩৫), বরিশালের শাহবুদ্দিন (৪২), জামালপুরের শফিকুল ইসলাম (২৯), বরিশালের নাসির উদ্দিন (৪২), গোপালগঞ্জের আলমগির শেখ (৩৫) ও কুড়িগ্রামেরশফিকুল ইসলাম (৩৮)।

দুপুরে র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর অধিনায়ক কর্নেল শাফি উল্লাহবুলবুল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর