খেলা দেখতে নববধূকে বাসাই রেখেই স্টেডিয়ামে বর!
নববধূকে বাসায় রেখে বিয়ের পোশাকেই খেলা দেখতে মাঠে চলে আসেন সদ্য বিবাহিত বর। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল সিলেটে তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডে সিরিজ। যেখানে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বরের নাম আলী হায়দার লাবলু। তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথে, বিয়েও করেছেন সেখানেই।
বরের সাজেই চলে আসার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিয়ের প্রাথমিক কাজ সেরে বউকে বাসায় রেখেই চলে এসেছি। এখন মূলত আমেরিকায় থাকি। আমি মাশরাফী, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর বিগ ফ্যান।
কথাসূত্রে তিনি আরও জানান, দীর্ঘ ১১ বছর ধরে বিদেশে থাকি। বিয়ের জন্য ৪-৫ দিন আগে দেশে এসেছি। দেশে সহজে খেলা দেখার সুযোগ পাব না। তাই এভাবে চলে আসা।
তবে একা নন, সঙ্গে শ্যালক ও বন্ধুদেরও নিয়ে এসেছিলেন লাবলু। বরের শ্যালক ফাহিম আহমেদ বলেন, বিয়ের পরই দুলাভাই বলেন চল খেলা দেখতে যাই। আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। এমন দুলাভাই পেয়ে আমি খুব আনন্দিত।
বার্তাবাজার/এমকে